খান মোঃ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ দুপুরে নগরভবনের শহিদ আলতাফ মিলনায়তনে দুর্গাপূজার অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি নগরীর ৭১টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে ছয় লাখ ৩৫ হাজার টাকার অনুদানের অর্থ তুলে দেন।
অনুষ্ঠানে কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, সচিব সানজিদা বেগম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডুসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.