মোর্শেদ খান স্টাফ রিবেটার
টাঙ্গাইলের সখীপুর উপজেলার এবি ব্যাংকের এক উপশাখা ব্যবস্থাপকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) উপজেলার পৌরএলাকার ১নং ওয়ার্ডের কাহারতা গ্রামে নিহত রায়হানের বোনের বাড়ি এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান,রায়হান গতকাল স্ব-পরিবারে বোনের বাড়িতে বেড়াতে এসেছিল।রায়হান সকালে অফিসের যাওয়ার জন্য গোসল করার উদেশ্যে পানির পাম্পের ভেজা সুইচে হাত দিলে শরীর বিদ্যুৎতায়িত হয়ে গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।নিহত রায়হান উপজেলার পাহাড়কাঞ্চনপুর এলাকার মো: নূরু মিয়ার ছেলে।সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান, ‘ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এবিষয়ে সখীপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)প্রভাষ কুমার বসু বলেন,কারো কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.