কিশোরগঞ্জ প্রতিনধি:
২৩ শে সেপ্টেম্বর রোজ সোমবার কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপির সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া কিশোরগঞ্জ বাসীর উদ্দেশ্যে বলেন, জনগণের নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়।
তিনি আরোও বলেন, এ জন্য দরকার ভোটের মাধ্যমে নির্বাচিত জনগণের সরকার। জনগণ এই অধিকার প্রতিষ্ঠার জন্যই জুলাই বিপ্লবে অসংখ্য ছাত্র-জনতা শহীদ হয়েছেন। তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন আজ বাস্তবায়িত হবে।
কিশোরগঞ্জ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত বিকালে সাড়ে ৪টায় কিশোরগঞ্জে বিএনপির জনসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ‘রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশের অর্থনৈতিক মুক্তির জন্যও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শহীদদের আত্মত্যাগ ধরে রাখতে হলে দল-মত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দল-মত- নির্বিশেষে সবাইকে নিয়ে দেশের উন্নয়ন করতে হবে।’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘এই বাংলাদেশই আমার প্রথম ও শেষ ঠিকানা। এই দেশ ছাড়া আমার আর কোনো ঠিকানা নেই।’
জনগণের ভোটে ‘আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে দেশের গ্রাম-গঞ্জের প্রতিটি পরিবারের তালিকা তৈরি করে পরিবারের গৃহিণীর নামে একটি করে ফ্যামিলি কার্ড দেব। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে প্রতিটি পরিবারকে সহযোগিতা করা হবে, যাতে করে পরিবারগুলো তাদের সঞ্চয় বাড়াতে পারে।
‘কিশোরগঞ্জ নিয়ে তিনি বলেন, ‘এই কিশোরগঞ্জ সম্ভাবনাময় একটি জেলা। এই কিশোরগঞ্জের হাওর অঞ্চলে বোরো মৌসুমে ব্যাপক ধান উৎপাদন হয়, যা দেশের মোট ধান উৎপাদনের ১৬ শতাংশ।
কিশোরগঞ্জ জেলা বিএনপির গণসমাবেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত জিলেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.