পটুয়াখালী জেলার কুয়াকাটায় দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে । আগামীকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় জামায়াতের কলাপাড়া উপজেলা দক্ষিণ জোনের উদ্যোগে কুয়াকাটা পর্যটন ইয়ূথ ইন চত্বরে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মুহম্মদ শাহ আলম, নায়েবে আমির অধ্যক্ষ আব্দুস সালাম খান, অ্যাড. নাজমুল আহসান, সেক্রেটারি অধ্যাপক এ.বি.এম সাইফুল্লাহ, কলাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইউম।
সম্মেলনকে ঘিরে উপজেলার বিভিন্ন স্থানে পোস্টারিং করাসহ দাওয়াতি কার্যক্রম চালাচ্ছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।
এ বিষয়ে কুয়াকাটা পৌর জামায়াতের আমির মাওলানা মাঈনুল ইসলাম মান্নান বলেন,
‘বিগত ফ্যাসিবাদ সরকার আমাদের প্রকাশ্যে কোনো ধরনের মিছিল-মিটিং করতে দেয়নি। তাই আমরা এই প্রথমবারের মতো কুয়াকাটায় প্রকাশ্যে কর্মী সম্মেলন করতে যাচ্ছি। ইতোমধ্যে আমাদের সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি সম্মেলনটি সফল ও সার্থক হবে ইনশাআল্লাহ।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.