আজকে ২৩ সেপ্টেম্বর ২০২৪, চলচ্চিত্র এবং প্রকাশনা অধিদপ্তরের আয়োজনে আয়োজিত হয়ে গেলো মতবিনিময় সভা।এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, চলচ্চিত্র এবং প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন এবং বাংলাদেশের প্রায় মিডিয়ালিস্ট সব পত্রিকা সমূহের সম্পাদক এবং প্রকাশকসহ আরো সম্মানিত ব্যক্তিবর্গ।
আলোচনার মূল বিষয় ছিলো চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) এর বিজ্ঞাপন ও নিরীক্ষা শাখায় সংস্কার প্রস্তাব ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) এর মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম।
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন , "আগামী সপ্তাহে গণমাধ্যম কমিশন গঠনের ঘোষণা আসবে।যার বিরুদ্ধে যতটুকু অভিযোগ তার বিরুদ্ধে সেই বিচার হবে। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা চাই। তবে গণমাধ্যমের স্বাধীনতার মাধ্যমে ফ্যাসিজমের পক্ষে যেসব কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা ছিলেন তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।
সহ সম্পাদক, তানিসা তাসনিম
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.