চুয়াডাঙ্গা জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে চুয়াডাঙ্গা জেলার সকল ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহণে ( ২২ সেপ্টেম্বর)সকাল ০৯:৩০ টায় জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
এদিকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়
অভিবাদন মঞ্চ থেকে সালামি গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন জনাব জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল);চুয়াডাঙ্গা। এ সময় পুলিশ সুপার মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী সকল পুলিশ অফিসার ও ফোর্সের শারীরিক ফিটনেস ও টার্ন আউটের উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিসেস) মার্ক এবং অর্থ পুরস্কার প্রদান করেন।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শনান্তে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এবং সম্মানিত রেঞ্জ ডিআইজি, খুলনা মহোদয় প্রদত্ত নির্দেশনা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন ।
এসময় তিনি বলেন, সুষ্ঠু সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত রাখার জন্য পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের একটি অপরিহার্য অঙ্গ হিসেবে পুলিশ দুষ্টের দমন ও শিষ্টের পালন করে থাকে। এ মহান দায়িত্ব পালন করতে শৃঙ্খলা আমাদের শক্তি যোগায়। মাস্টার প্যারেড আমাদের শৃঙ্খলাবদ্ধ হতে সহায়তা করে। পুলিশের স্মার্ট টার্ণ আউট ও আধুনিক কলাকৌশল রপ্ত করার জন্য নিয়মিত প্যারেড অনুশীলনের বিকল্প নেই।
এসময় জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.