সোহেল রানা, ডোমারঃ
সাম্প্রদায়িক সম্প্রীতি, বৈষম্যহীনতা, সমঅধিকার, অগ্রগতি ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ীতে বিএনপির বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ই সেপ্টেম্বর) বিকালে উপজেলার মিরজাগঞ্জ হাটে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা বিএনপির সভাপতি মোঃ রেয়াজুল ইসলাম কালু। এতে সভাপতিত্ব করেন, ৪নং জোড়াবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহিউদ্দিন সরকার।
জোড়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মারুফ সুজনের সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ডোমার পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন।
এছাড়া জনসমাবেশে ডোমার উপজেলা বিএনপির সিনিয়র যগ্ম-সম্পাদক মোঃ শফিকুল বারী বুলবুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ডোমার পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মিজানুর রহমান (তুলু), সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ বিন আমিন (সুমন),উপজেলা তাঁতীদলের সভাপতি সৈয়দ নুরনবী হোসেন নয়ন,কৃষকদলের সভাপতি আফজাল হোসেন হিরু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার,সদস্য সচিব রইছুল আলম,শ্রমিকদলের সদস্য সচিব লোকমান হোসেন লাবলু,ছাত্রদলের সদস্য সচিব আসরাফুল আলম আশরাফ,পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিব আল হাচান প্রমুখ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন- বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান ও ডোমার-ডিমলার সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিয়ার ইসলাম চৌধুরী তুহিনের হাতকে শক্তিশালী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে জনসমাবেশে আসেন ইউনিয়ন ছাত্রদল,তাঁতিদল,স্বেচ্ছাসেবক দল সহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.