মোঃ মুসলিম হক
উপজেলার ০৫নং বিরল ইউনিয়নের অন্তর্গত মোখলেসপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. কোবাদ আলী (৮৩) আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
উল্লেখ্য, গেল ২০ আগস্ট (মঙ্গলবার) থেকে অসুস্থতার কারণে তিনি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এণ্ড রিসার্চ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল তিনাকে বাড়িতে নিয়ে আসা হয়েছিলো।
মরহুমের জানাজা'র নামাজ আগামীকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মরহুমের গ্রামের বাড়ি উপজেলার ০৫নং বিরল ইউনিয়নের পুরিয়া গ্রামে অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে।
মরহুম কোবাদ আলী বিরল মহিলা ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক মিজানুর রহমান ও জাতীয় পর্যায়ে গোল্ড মেডেল প্রাপ্ত কৃষক মতিউর রহমানের পিতা ছিলেন।
মরহুমের মৃত্যুতে পৃথক পৃথক বার্তায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিরল এইচডি টিভি ফেসবুক পেজ এর পক্ষ হতে তিনার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.