সোহেল রানা,ডোমারঃ
'জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গাম- আল্লাহর জমিনে, আল্লাহর নেজাম'–স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, যুব জমিয়ত বাংলাদেশ ও ছাত্র জমিয়ত বাংলাদেশের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ই সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার সোনারায় বাজারে জমিয়তের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় নীলফামারী জেলা জমিয়তের সভাপতি মাওলানা ইসমাইল হুসাইন রিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মোঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'আমরা আওয়ামী সরকারের ডামি নির্বাচন, প্রহসনের নির্বাচনে যাই নি। আমরা নয়ছয়ের রাজনীতিতে পা ফেলিনি। আমরা সর্বদা চেয়েছিলাম একটা গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান, যতদ্রুত সম্ভব জাতির সামনে একটি সর্বজন গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ দিন'– বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মোঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
তিনি আরও বলেন, '২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। যেখানে নেই কোনো ভয়। বাংলার আলেম সমাজ মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।'
যৌথসভায় মুফতি মাহমুদ বিন আলমের সঞ্চালনায় এসময় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নীলফামারী জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মঞ্জুর, ডোমার উপজেলা সভাপতি মাওলানা ফজলুর রহমান, ডিমলা উপজেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, কিশোরগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা রেজাউল করিম, যুব জমিয়তের রংপুর বিভাগীয় সদস্য সচিব নুরুজ্জামান, ছাত্র জমিয়তের নীলফামারী জেলা সভাপতি মোঃ রাজু রুহানী প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে, জমিয়তের আদর্শে অনুপ্রাণিত হয়ে কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মোঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দীর হাতে ফুলের তোড়া উপহার দিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে যোগদান করেন হাফেজ ক্বারী মাওলানা মোঃ জাফর আহম্মেদ।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.