আশরাফুল আলম সরকার
বিশেষ প্রতিনিধি
গত ১৪ সেপ্টম্বর-২৪ শনিবার যুবদল নেতার শিরোনামে প্রকাশিত একটি দৈনিকে "ডিবি হারুনের সঙ্গে সখ্যতা অপবাদে আ,লীগ সমর্থকের বাড়ি দখল যুবদল নেতার” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। শিরোনামের প্রকাশিত প্রতিবাদে সেলিম আহমেদ বি. এ. বলেন আমি সেলিম আহমেদ বি.এ, প্রেতিবেদটি আমার দৃষ্টি গোচর হয়েছে, আমি পৌর যুবদলের সিনিয়ার যুগ্ম আহবায়ক হওয়ায় একটি মহল আমার সুনাম ক্ষুন্ন করার জন্য মিথ্যে, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। সংবাদে বলা হয়েছে আমি নাকি জোর করে বাড়ি দখল করেছি। যাহার কোন ভিত্তি নেই। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকার সময় আমার বাবা মোতালেব বেপারির জায়গা সাবেক ডিবির প্রধান হারুন অর রশিদ (হারুন) তৎকালীন গাজীপুরের ডিবির ওসি আমির হোসেন ও কবির তালুকদার ৮.৭৫ শতাংশ জমি জোর করে দখল করে নেয়। কাগজ মূলে উক্ত জমির মালিক আমার বাবা মোতালেব বেপারী। এ নিয়ে আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করি তারপরে এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে দুই দফা শালিশ করি, উনারা উপস্থিত ব্যক্তিবর্গ সবাই মিলে আমাদের জমির কাগজপত্র দেখে আমাদেরকে জমি বুঝিয়ে দিতে বলে। কিন্তু তারা জমি বুঝিয়ে না দিয়ে আমাদেরকে উল্টো বিভিন্ন হুমকি দেয়। আমার সম্মান ক্ষুন্ন করার জন্য মিথ্যে তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি
মো: সেলিম আহমেদ বি.এ
দারগারচালা, মাওনা,
শ্রীপুর,গাজীপুর।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.