মোঃ আজিজুল ইসলাম মজুমদার , নিজস্ব প্রতিনিধ.
কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্নার উপর হামলা ও কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহতের প্রতিবাদে মিঠাপুকুর স্বেচ্ছাসেবক দল শনিবার বিকাল ৪ টার দিকে মিঠাপুকুর ফ্লাইওভার প্রদক্ষিণ করে প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের মোড়ে এসে সমবেত হয়ে বক্তব্য রাখেন। মিঠাপুকুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ একে আজাদ শফিকুল, সভাপতিত্বে, সদস্য সচিব রুবেল সাদী, পরিচালনায়, বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলামিন সরকার যুগ্ম আহ্বায়ক পাভেল সরদার মিঠাপুকুর থানার সদস্য হাসান মিয়া,ফখরুল, রওজাতুল স্বেচ্ছাসেবক নেতাকর্মীরা ।
আরো উপস্থিত ছিলেন, রংপুর জেলা শ্রমিক দলের সদস্য মোসাদ্দেক হোসেন মিন্টু, ১৪ নং দুর্গাপুরের ইউনিয়নের বিএনপি সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম মজুমদার।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.