মোঃ মুসলিম হক বিরল (দিনাজপুর)প্রতিনিধি
বিরল উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি: নম্বর: দিনাজ-৩১) এর উদ্যোগে আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) উপজেলার ০৯নং মঙ্গলপুর বাজারে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মোহাম্মদ হায়দার আলীর সভাপতিত্বে ও মোঃ রুবেল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা উত্তর শাখার সভাপতি শ্রমিক নেতা মো. জাকিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ রিকশা ভ্যান শ্রমিক ঐক্যের দিনাজপুর রংপুর অঞ্চলের সেক্রেটারি ও বিরল উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি নাজমুল ইসলাম এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধীকার ও মর্যাদা প্রতিষ্ঠিত করতে শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য সকল শ্রমিককে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.