মো:মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন বিএনপি’র অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ৯ ই সেপ্টেম্বর ২০২৪ সোমবার বিকেল ৩ ঘটিকায় মোসলেমগঞ্জ হাইস্কুল মাঠে থানা ও জেলা বিএনপি’র সাবেক সদস্য মামুনুর রশিদ সরকারের সভাপতিত্বে সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট ০২- আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা বিএনপির সদস্য ও সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর গফুর মন্ডল, জেলা বিএনপির সদস্য ও সাবেক সহ-সভাপতি আনিসুর রহমান তালুকদার, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আলী হাসান মুক্তা ও আব্দুস সামাদ বাবু। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.