সেলিম মাহবুব,সিলেটঃ
ছাতকে বিভিন্ন শ্রেণী পেশার বিএনপি সমর্থিত শ্রমজীবী দের এক সভা শনিবার রাতে পশ্চিম বাজারস্থ জসিম উদ্দিন সুমেন কাউন্সিলরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভা শেষে সকল নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে গিয়ে সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলনের সাথে সাক্ষাৎ করেছেন।
জাবেদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসাস উপজেলা শাখার আহবায়ক আব্দুল আলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ, ছাতক সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহেদুল ইসলাম আবাব। বক্তব্য রাখেন, নাসির উদ্দিন, মারুফ আহমদ, রায়হান আহমেদ, কিসমত মিয়া, জালাল আহমদ, নাজমুল মিয়া, ইয়াছিন মিয়া, হদয় আহমদ, শাহিন মিয়া, জুমলাদ মিয়া, আলম উদ্দিন, দিলোয়ার হোসেন, আল-আমিন, শরীফ উদ্দিন, রুমন মিয়া, আজিজুর রহমান, মাসুম মিয়া, সুমন মিয়া, আরিফ মিয়া, উমর আলী, শুকুর আলী, মাসুদ মিয়া, রিহাদ আহমদ, ইসলাম উদ্দিন, জুবেল মিয়া, রিমন মিয়া, আব্দুর রহিম,খায়রুল ইসলাম প্রমুখ।##
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.