সেলিম মাহবুব:
ছাতকে সুরমা নদী থেকে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় শহরের আকিজ প্লাস্টিক ইন্ড্রাষ্ট্রিজ লিঃ সংলগ্ন সুরমা নদী থেকে অজ্ঞাতনামা এ লাশ উদ্ধার করে ছাতক নৌ-পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, শহরের আকিজ প্লাস্টিক ইন্ড্রাষ্ট্রিজ লিঃ সংলগ্ন (বাজনা মহল) এলাকায় সুরমা নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করেন। লাশের গায়ে ফুলহাতা শার্ট ও পরনে নীল রংয়ের টাউজার রয়েছে। মধ্য বয়সী এ ব্যক্তি আনুমানিক ৩-৪ দিন আগে তার মৃত্যু হয়েছে ধারনা করা হয়েছে। তবে লাশের শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়নি। এ বিষয়ে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন মর্গে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.