সিরাজুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
ঠাকুরগাঁওয়ে বিষাক্ত সাপের কামড়ে আদিত্য (৭) ও জান্নাত (১২) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে শুক্রবার ভোরে সদর উপজেলার
বেগুনবাড়ি ইউনিয়নের সৈয়দপুর গ্রাম ও সালান্দর ইউনিয়নের ইয়াকুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার নুর নেওয়াজ আহমেদ।
নিহত আদিত্য সালন্দর ইউনিয়নের ইয়াকুবপুর গ্রামের সনাতন রায়ের ছেলে ও জান্নাত বেগুনবাড়ি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে। জান্নাত সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। আর আদিত্য স্থানীয় কালুক্ষেত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, জান্নাত প্রতিদিনের মতো বাড়িতে ঘুমিয়ে ছিল। হঠাৎ রাত ১টার পর বিছানায় তাকে সাপে কামড় দেয়। এতে সে ব্যথা অনুভব করে। পরে ধীরে ধীরে সারা শরীরে বিষ উঠে যায়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় জান্নাত।
অন্যদিকে, আদিত্যকেও ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। পরে হঠাৎ আদিত্য বুঝতে পারে তাকে সাপে কামড় দিয়েছে। কামড় দেওয়ার পর বেশ কয়েকবার বমি করে। পরিবারের পক্ষ থেকে দ্রুত তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.