সেলিম মাহবুবঃ
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামীলীগ সরকারের পতনের এক মাস পূর্ণ ও কোটা সংস্কার থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লাগাতার কর্মসূচি চলাকালে নিহতদের স্মরণে সুনামগঞ্জ জেলার ছাতকে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকালে ছাতক সরকারি কলেজ ও ছাতক টেকনিক্যাল এবং ছাতক বহুমূখী মডেল স্কুলের শিক্ষার্থীরা 'শহীদি মার্চ' কর্মসূচি পালন করে। এসময় কলেজ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে ছাতক পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শহরের ট্রাফিক পয়েন্টে এসে এক সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। সেখানে শহীদদের স্বরণে বিভিন্ন শ্লোগানসহ প্লেকার্ড নিয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। এছাড়া আন্দোলন চলাকালীন গণহত্যা চালিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করে তার বিচার দাবি করে শিক্ষার্থীরা। 'শহীদি মার্চ' কর্মসূচিতে বক্তব্য রাখেন, রাকিব উদ্দিন, সাইদ রহমান, মাহিম আহমদ, রায়হান আহমদ, জুবায়েদ মিয়া, সিফাত, তারেক, ইদরাক, ফারহানসহ প্রমুখ। এতে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে। বক্তব্যে রাখতে গিয়ে শিক্ষার্থীরা বলেন বৈষম্য বিরোধী ছাত্ররা বিভিন্ন জায়গায় নিহতদের স্মরণ করে দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এছাড়াও তাদের হত্যার বিচার দাবি করেন। উল্লেখ্য, তীব্র আন্দোলনের মুখে গত ০৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারত চলে যায়।##
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.