মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ, চট্টগ্রাম
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) (বন্দর ও পরিবহন) চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. কামরুজ্জামান, উপ পরিচালক নয়নশীল সন্দ্বীপ উপজেলার প্রধান গুপ্তছড়া ফেরি ঘাটের ব্রিজের নিচে হঠাৎ ভাটার সময়ে পুরানো দুর্ভোগ পরিদর্শন করেছেন।
ফেরিঘাট এলাকায় অবস্থান করে নৌরুটের ভাটার সময় কাদার কারণে জনগণের দুর্ভোগের সমস্যা গুলি দেখেন।
পরিদর্শন শেষে বিআইডব্লিউটির কর্মকর্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় করেন, এতে উপস্থিত ছিলেন, নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুসলিম উদ্দিন মুন্না, উপজেলা প্রকৌশলী আবদুল আলীম, শিক্ষা অফিসার খোরশেদ আলম, জেলা পরিষদের প্রতিনিধি মোঃ নয়ন, সাংবাদিক ওমর ফয়সাল, ও ইলিয়াছ সুমন, ছাত্র প্রতিনিধি মোঃ রুস্তম প্রমুখ। নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, যেভাবে জেটিতে পলিমাটি জমে আছে তাতে বার বার খনন না করে ব্রিজ বাড়ানোর বিকল্প দেখছি না। ভাটার সময়ের দুর্ভোগ সহ নানান সামগ্রিক দুর্ভোগ নিয়ে সন্দ্বীপের কৃতি সন্তান বর্তমান সরকারের উপদেষ্টার নিকট একটি চিঠি পেশ করা হবে বলে জানান।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.