সেলিম মাহবুব:
ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে দু'পক্ষের সং'ঘ'র্ষে আ'হ'ত হয়েছেন ৩ জন। শনিবার (৩১ আগষ্ট) সন্ধায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা গেছে বাজারের ব্যবসায়ী, এলাকাবাসী ও পরিচালনা কমিটির মধ্যে বাজারের হিসাব নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। বাজার পরিচালনা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির ও সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল মমিন, ব্যবসায়ী এবং এলাকাবাসীকে বাজারের হিসাব বুঝিয়ে দেয়ার সময় মায়েরকুল গ্রামের আব্দুল মানিক ও আব্দুস আলীর মধ্যে তর্কা-তর্কি শুরু হয়।
এক পর্যায়ে তা হাতাহাতিতে পরিনত হয়। পরে গ্রামের
মিজানুর রহমান মকবুল ও সাবেক চেয়ারম্যান আব্দুল
মছব্বিরের আত্মীয় স্বজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধায় এ সংঘর্ষে ছাইফুর রহমান (১৬) ছানাউর রহমান (১৪) মিজানুর রহমান মখবুল(৩৮) আহত হন।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতদের মধ্যে সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বিরের ভাতিজা সাইফুর রহমানের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.