সীমান্তবর্তী শার্শা উপজেলা সহ বেনাপোলে কথিত কার্ডধারী সাংবাদিকদের দৌরাত্ম্য চরম ভাবে বৃদ্ধি পেয়েছে। মাদক ব্যবসায়ী থেকে শুরু করে চা-বিক্রেতা, ব্যাংকের দারোয়ান, রাজমিস্ত্রি, দলিল লেখক, মাছ ব্যবসায়ী, হোটেল বয়, গাড়ীর ড্রাইভার, বাসার দারোয়ান, ঠিকাদার ও এনজিও কর্মী এরা সবাই সাংবাদিক। এ সকল তথাকথিত কার্ডধারী সাংবাদিকদের কবল থেকে রেহাই পাচ্ছে না এলাকার গন্যমান্য ব্যক্তি থেকে শুরু করে নিরীহ, নিরপরাধ মানুষ। আর এইসব সাংবাদিকের ফাঁদে পড়ে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরাসহ সাধারণ মানুষ হয়রানি শিকার হচ্ছে বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সাংবাদিকতার নাম ভাঙিয়ে ওই সকল কথিত নামধারী সাংবাদিকরা।
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ শেখ মফিজুর রহমান (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটক শেখ মফিজুর রহমান মফিজ বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে। সে বাংলাদেশ ছাত্রলীগের শার্শা উপজেলা শাখার সাবেক সভাপতি ও বেনাপোল পৌর ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক। এছাড়াও দৈনিক নাগরিক ভাবনার শার্শা উপজেলা প্রতিনিধি এবং জাতীয় সংবাদিক সংস্থার শার্শা উপজেলা শাখার দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করে আসছে।
শনিবার (৩১ আগষ্ট) বুজতলা টু পান্তাপাড়া ব্রিজের উপর থেকে ১০০ বোতল ফেন্সিডিল ও নিজ চালিত হোন্ডা মটরসাইকেল সহ তাকে আটক করা হয়।
বেনাপোল আমড়াখালী কোম্পানী কমান্ডার মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোল সীমান্তে হতে যশোরগামী কয়েকজন মাদক ব্যবসায়ী গ্রামের পথ ব্যবহার করে মটরসাইকেল যোগে ফেন্সিডিল নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল পান্তাপাড়া ব্রিজের উপর অভিযান পরিচালনা করে শেখ মফিজুর রহমান মফিজ নামে ১ জনকে আটক করে। এসময় মফিজের ঘাড় ব্যাগ থেকে উদ্ধারপূর্ব ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল ও বাইকের সিজার মূল্য ২,১১,৫০০/-(দুই লক্ষ এগারো হাজার পাঁচ শত টাকা)। তিনি আরও জানান বর্তমান যশোর-বেনাপোল মহাসড়কে আমড়াখালী চেকপোষ্টে বিজিবির নজরদারী কড়াকাড়ি করায় মাদক ব্যবসায়ীরা গ্রামের পথ অবলম্বন করছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, মাদক নির্মূলে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি রাখা হয়েছে। আটক আসামিরা সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে বিভিন্ন অবৈধ পন্থায় স্বল্প মূল্যে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় করে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ সহ বিক্রয় করে থাকে। তাছাড়া মাদক ব্যবসায়ীরা মাদক পাচারে এই সীমান্তকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে আসছে। ফেন্সিডিল সহ আটক মফিজ একটি পত্রিকার কার্ড বহন করে তার ব্যবহারিত মটরসাইকেলে স্টিকার লাগিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে দীর্ঘদিনধরে ব্যবসা পরিচালনা করে আসছে।
আটক মফিজের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.