মোঃ মুসলিম হক বিরল (দিনাজপুর) প্রতিনিধি
উপজেলার ০২নং ফরক্কাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হুসেন আলী'সহ ৪২ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা ১০০ জনের বিরুদ্ধে বিরল থানায় একটি মামলা (মামলা নম্বর-১৩, তারিখঃ ২৮.০৮.২০২৪) দায়ের হয়েছে। বিরল থানার অফিসার ইনচার্জ গোলাম মাওলা শাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন।
অদ্য বুধবার (২৮ আগস্ট) বিকালে বিরল থানায় উপস্থিত হয়ে ওই মামলা দায়ের করেন উপজেলার ০২নং ফরক্কাবাদ ইউনিয়নের চককাঞ্চন বাইশাপাড়ার মৃত সাহের উদ্দীনের ছেলে জেলা বিএনপি’র সদস্য এবং বিরল উপজেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আক্কাশ আলী।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.