শেখ রাকিব
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।
..........…....................
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত থেকে ( ১৫ ) কোটি (২০) লাখ টাকা মূল্যের ৩ কেজি ৪০ গ্রাম মাদক ‘ক্রিস্টাল ম্যাথ আইস’ উদ্ধার করেছে বর্ডার গার্ড বিজিবি।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) আনুমানিক দুপুর ২টার দিকে জীবননগরের ফুল মার্কেট এলাকা হয়তে এসব মাদক উদ্ধার করে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।
মহেশপুর ৫৮ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টার দিকে জীবননগর ফুলের মার্কেটের সামনে থেকে যাত্রীবাহী একটা বাস তল্লাশী চালানো হয়।
এ সময় প্লাস্টিকের একটা ব্যাগের ভিতর থেকে স্বচ্ছ কসটেপ দিয়ে মোড়ানো খাকি রংয়ের একটি কার্টুন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে বিজিবি।
বিজিবি সদস্যরা জব্দকৃত কার্টুনটি খুলে তার ভেতর থেকে ৩ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল ম্যাথ আইস উদ্ধার করে ।
যার আনুমানিক বাজার মূল্য ১৫ কোটি ২০ লাখ টাকা।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.