মুশফাকুর রহমান সিলেট জেলা প্রতিনিধি
বিয়ানীবাজার থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহমদ এর সাথে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জমিয়ত নেতৃবৃন্দ। ২৫আগষ্ট রাতে বিয়ানীবাজার থানায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলার সভাপতি মাওলানা আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক হা: মাও: ফরহাদ আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক হাঃ আব্দুল্লাহ, পৌর জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাও, শরীফুল হাসান, পৌর যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
জমিয়ত নেতৃবৃন্দ নবনিযুক্ত অফিসার ইনচার্জকে শুভেচ্ছা জানান এবং বলেন: বিয়ানীবাজারে সাম্প্রদায়িক সম্প্রীতির গৌরবোজ্জল অতীত রয়েছে। এখানে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে জীবন-যাপন ও ধর্ম-কর্ম পালন করে আসছে।
সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। জমিয়ত নেতৃবৃন্দ অফিসার ইনচার্জকে সুন্নাহ সামগ্রী হাদিয়া প্রদান করেন
এসময় থানার অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহমদ জমিয়ত নেতৃবৃন্দের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপজেলায় শান্তি শৃঙ্খলা আনতে জমিয়তের সহযোগিতা কামনা করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি জাহিদ আহমদ, সহ সভাপতি কিবরিয়া আহমদ, সাধারণ সম্পাদক ওলিউর রহমান, পৌর ছাত্র জমিয়তের সভাপতি আসাদুজ্জামান, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র জমিয়তের সভাপতি ইমদাদ আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের সহ সাধারণ সম্পাদক এবাদুর রহমান, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, আলিয়া মাদ্রাসা সম্পাদক আফজল হোসাইন, কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক আবুল হাসনাত, আব্দুল্লাহ আল মাহফুজ, মাহবুব, রুম্মান আহমদ প্রমুখ
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.