মাগুরা সদর উপজেলা জাগলা এলাকায় সামাজিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ঘটেছে। এতে প্রায় ৪০টি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৩ আগস্ট২৪) সকালে জাগলা খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে বসতবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কিছু দিন ধরে গ্রামের আমির খান ও মনিরুল মোল্ল্যার লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ সকালে মাতবর আমির খার নেতৃত্বে দেশীয় অস্ত্রসহ শতাধিক লোকজন মনিরুল মোল্ল্যার সমর্থকদের বাড়িঘরে হামলা করে ব্যাপক ভাঙচুর চালায়। এসময় ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র কুপিয়ে নষ্ট ও লুট করে নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, আ.লীগ সরকার পতনের পর আইনশৃঙ্খলার অবনতির সুযোগ নিয়ে মাগুরার গ্রামাঞ্চলে নিরীহ মানুষের ওপর অন্যায় অত্যাচার,ভাংচুর,লুটপাটসহ নানা অপরাধ কর্মকাণ্ডের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গ্রামে বসবাসরত সাধারণ মানুষ অসহায়ের মত জীবন যাপন করছে।
মাগুরা সদর থানার ওসি শেখ মেহেদি রাসেল বলেন, জাগলা এলাকায় একটি সংঘর্ষের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যারা গ্রামের সাধারণ মানুষের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.