সেলিম মাহবুব:
ছাতক সিমেন্ট কারখানার শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- বি- ৮০) এর উদ্যোগে কারখানার সিবিএ কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর ছাতক সিমেন্ট কারখানার সিবিএ কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সিবিএ বি-৮০ এর সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফি উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপি'র প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শামসুর রহমান বাবুল, সিবিএ বি-৮০ এর অর্থ সম্পাদক আব্দুল কাদের বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক মাহিন উদ্দিন চৌধুরী, নির্বাহী সভাপতি মিয়া হোসেন প্রমুখ। দোয়া ও আলোচনা সভায় সিবিএ বি-৮০ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ছাতক সিমেন্ট কারখানা নদীরপার সুরমা জামে মসজিদের ঈমাম মাওলানা মুজিবুর রহমান।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.