সন্দ্বীপে গত কয়েকদিনের টানা ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিগ্যান চাকমা।
বৃহস্পতিবার (২২ আগষ্ট ) বিকাল ৫টায় উপজেলার মাইটভাংগা ও সারিকাইত ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকা ও বাঁধ পরিদর্শন করেন । এসময় তিনি পায়ে হেঁটে ক্ষতিগ্রস্ত সারিকাইত ১ নং ওয়ার্ডের বেড়িবাঁধে বাতাসে উড়ে যাওয়া ঘরের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। তীব্র স্রোতে সারিকাইত ২ নং ওয়ার্ডে বেড়িবাঁধ জিও ব্যাগ ভেঙে যাওয়া অংশ পরিদর্শন করেন। এ ছাড়া বিভিন্ন স্হানের খাল ও সুইচ গেইটের পানির স্রোত ঠিক আছে কিনা সেটা ও দেখেন। এ ছাড়া ও তিনি পানিবন্ধি বিভিন্ন এলাকায় দেখতে যান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিফাত উল্ল্যাহ , উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ ইসমাইল, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার নুর মোস্তফা আলী হাসান সহ স্থানীয় জনসাধারণ।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.