মোঃ শামীম হোসাইন
পিরোজপুরের ইন্দুরকানীতে টগড়া দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেনের অপসারন চেয়ে ছাত্র শিক্ষক ও এলাকাবাসী মানব বন্ধন করেন।
বৃহষ্পতিবার সকালে টগড়া মাদ্রাসার প্রধান সড়কে ঘন্টা ব্যাপি মানব বন্ধন করেন। এসময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধি ছাত্র নেতা সাজিদ, ইব্রাহীম,ইমরান, মাহমুদ,সোহেল, আতিক, মাদ্রাসার প্রভাষক আব্দুল্লাহিল মাহমুদ, মাও: নুরুল ইসল ফিরোজি, মাহবুব বিল্লাহ,মাও মোস্তফা, হারিনার রশিদ,মাহবুব হাসান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পাড়ের হাট ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার,ম্যানেজিং কমিটির সদস্য শাআলম, স্থানীয় সদস্য মজিবুর রহমান মোল্লা প্রমুখ।
মানববন্ধন শেষে অধ্যক্ষক অপসারনে ৪৮ ঘন্টার সময় দেয়া হয়। এই সময়ের মধ্যে অপসারন না হলে আগামী রবিবার থেকে সকল প্রকার পাঠদান বন্ধ থাকবে
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.