মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ, চট্টগ্রাম
গত পাঁচ দিন থেকে সাড়া দেশের ন্যায় সন্দ্বীপে ও শুরু হয়েছে থেমে থেমে ভারী বর্ষণ । থমকে গেছে বিভিন্ন স্হানে এলাকাবাসির দৈনন্দিন কাজ কর্ম।পানির নিচে তলিয়েছে বাড়ী ঘর।
শনিবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষেরা সবচেয়ে বেশি বিপকে পড়েছেন, সেইসাথে বিপাকে পড়েছেন গবাদিপশু পালন কারিরা । এছাড়া অফিস আদালতের কর্মকর্তা সহ শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে ভোগান্তি
এদিকে ভারি বর্ষণের ফলে আগাম শীতকালীন সবজি সহ মরিচ, বেগুন ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। অফিস গুলোতে লোকজনের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। গতকাল সকাল থেকে সন্দ্বীপের পশ্চিম মাইটভাংগা সারিকাইত, মগধরা, মুছাপুর, পৌরসভা,বাউরিয়া ,কালাপানিয়া, হরিশপুর, আমানউল্লাহ সহ বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে ঘর - বাড়ি রাস্তা-ঘাট পানির নিচে তলিয়ে রয়েছে , মানুষ চলাচলে ভোগান্তি চরম আকার ধারণ করছে।
সন্দ্বীপ উপজেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ আহম্মেদের তথ্য মতে মঙ্গলবার সকাল ৯ টা থেকে বুধবার সকাল ৯ টা পর্যন্ত ২৪ ঘন্টায় উপজেলায় বৃষ্টি পাতের সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে ১২৯মিলিমিটার। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে ৬৮.৪ মিলিমিটার, গত ৪৮ ঘন্টার বৃষ্টি হয়েছে ১৯৭ মিলিমিটার, ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি আরো জানিয়েছেন যা এই চলতি বছরে সর্বোচ্চ বৃষ্টিপাত বলে রেকর্ড করা হয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.