মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জ মাধবপুরে পৌর শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সুজন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জসিম শিকদার,পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ রিপন মিয়া, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন খান, স্বেচ্ছাসেবক দল নেতা কারুম মিয়া , সোহেল মিয়া,সালাম মিয়া, সঞ্চলনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রুবেল খান, সমাপনি বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আলমগীর কবির।
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.