ময়মনসিংহের নান্দাইলে ভারতের কলকাতায় চিকিৎসক মৌমিতা দেবনাথ কে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নান্দাইলে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ আগষ্ট) দুপুর ২ টায় ময়মনসিংহ-
কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নান্দাইল বৈষ্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে আয়োজন করা হয়।
মানববন্ধনে গত ৮ আগষ্ট ভারতের কলকাতায় আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মৌমিতা দেবনাথ নামে এক তরুণী কে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
শান্তিপূর্ণ মানববন্ধনে বক্তব্য রাখেন - নান্দাইল বৈষ্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী নুসরাত হোসেন নাফি,মাহমুদুল হাসান শান্ত, দেলোয়ার হোসেন, হাসান মাহমুদ হৃদয়, জুহায়ের হাসান নাভিল, সৌরভ হাসান,সোহবরাব হোসেন দুর্জয়,খালেদ মাহমুদ অপি সহ প্রমুখ।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.