মোর্শেদ খান স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের সখীপুর উপজেলার পৌরএলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৭আগষ্ট)দুপুর আনুমানিক ১টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ডের হাসান মাহমুদ নামে দারুলউলুম নূরানী হারামাইন মাদরাসার হেফজ বিভাগের এক ছাত্র ফুটবল খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।স্থানীয় ও সহপাঠীদের মাধ্যমে জানা যায়,মাদরাসা মাঠে খেলতে গিয়ে মাদরাসা ঘরের ছাঁদে ফুটবল আটকে গেলে তা আনতে গিয়ে বিদ্যুৎতের তারে জড়িয়ে গুরুতর আহত হলে তাকে সখীপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।নিহত হাসান মাহমুদ (১০)একই ওয়ার্ডের ওসমান গনি ছেলে।হাসানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে এসেছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.