সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজকে (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এর আদালতে তোলা হলে বিচারক তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর সাইন্সল্যাবে হকার শাহজাহান হত্যা মামলায় এ রিমান্ড দেওয়া হয়।
এর আগে বিকেলে তাদের আদালতে হাজির করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ। তার আগে গতকাল মঙ্গলবার সদরঘাট এলাকা থেকে সাবেক সরকারের দুই মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে তারা ডিবি হেফাজতে ছিলেন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.