মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ, চট্টগ্রাম।
গত ১৮ জুলাই চট্টগ্রামের বহদ্দারহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শিকদার বাড়ীর নিহত হয় সাইমুন।
১৫ আগষ্ট বৃহস্পতিবার বিকেল ৪ টায় সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাইমুনের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন, এ সময় ইউএনও শহীদ সাইমুনের মা রহিমা বেগমের হাতে নগদ এক লক্ষ টাকা তুলে দেন । এবং তার মায়ের কথা শুনেন। যে কোন সহযোগিতা প্রদানের আসস্ত করেন। এবং ভবিষ্যতে ও তাদের সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার করেন। এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসফিক সিফাত উল্ল্যাহ, উপজেলা এলজিইডি প্রকৌশলী আবদুল আলীম, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপি, দি গার্ডিয়ানের স্টাফ রিপোর্টার কাজী শামসুল আহসান খোকন প্রমুখ। আর ও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ গ্রহন করা কয়েকজন ছাত্র। সর্বশেষ শহীদ সাইমুনের কবর জিয়ারত করা হয়।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.