পিরোজপুরের ইন্দুরকানিতে এক সাংবাদিকে কুপিয়ে জখম করেছেন ছাত্রলীগ নেতা।
গত বুধবার (১৪ আগস্ট) রাতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য ও দৈনিক সকালের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম মাসুদ।
অভিযোগ সূত্রে জানা গেছে, সেদিন রাত ৮টার দিকে উপজেলার ঘোষেরহাট বাজারে বসে থাকা সাংবাদিক শফিকুল ইসলাম মাসুদকে কুপিয়ে জখম করেন সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইরশাজ শিকদার। স্থানীয়রা মাসুদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
শফিকুল ইসলাম মাসুদ জানান, রাতে ঘোষেরহাট বাজারে দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন। এসময় দোকানের সামনে এসে সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইরশাজ শিকদার কোনো কথা না বলে তার ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালান। এ সময় অস্ত্রের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন তিনি।
কর্তব্যরত চিকিৎসক জানান, মাসুদের শরীরের বিভিন্ন স্থানে ৩২টি সেলাই দেওয়া হয়েছে।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা মো. ইরশাজ শিকদারের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, এ বিষয় রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.