রাকিবুল হায়দার জিসান চৌধুরী
কুষ্টিয়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দাউদ কবিরাজ (৭১) নামের একজন বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১৪ আগস্ট) সকালের দিকে মিরপুর উপজেলার নওদা শিমুলিয়া প্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটেছে।
নিহত বৃদ্ধ দাউদ কবিরাজ একই গ্রামের মৃত ভিকু কবিরাজের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার সকাল ৭টার দিকে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ ওহিদুল কবিরাজের নেতৃত্বে ইলেন কবিরাজ, হাবিদুল কবিরাজসহ ১০-১২ জন দাউদ কবিরাজকে বেধড়ক মারপিট ও হাতুড়ি দিয়ে আঘাত করে। হামলায় দাউদ কবিরাজ গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দাউদ কবিরাজকে মৃত ঘোষণা করেন।
পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি। মামলা করলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে, কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালের দিকে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের রানাখড়িয়া বালুঘাটের সম্মুখে থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান জানান, কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কে রানাখড়িয়া বালুঘাটের সম্মুখে সম্ভবত সোমবার রাত্রিতে কে বা কারা এই যুবককে হত্যা করে লাশ ফেলে যায়। এখন পর্যন্ত উক্ত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি। তবে তার শরীরে বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.