এবি অপু, বিশেষ প্রতিনিধি ও সিলেট ব্যুরো চিফ।
শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ আগস্ট) ভোরে বরগুনা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বরগুনা সদর থানার ওসি একেএম মিজানুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে পুলিশের একটি টিম এসে তাকে গ্রেপ্তার করে।
ধারণা করা হচ্ছে, শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলার পর বিশৃঙ্খলা এবং প্রতি-বিপ্লবের ষড়যন্ত্র করার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে গ্রেপ্তারের কারণটি আমি পুরোপুরিভাবে নিশ্চিত করতে পারছি না।
সোমবার (১২ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন আওয়ামী লীগের এই নেতা। তিন মিনিটের ফোনালাপে শেখ হাসিনা জাহাঙ্গীর কবীরকে বলেন, "আপনারা শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালিয়ে যাবেন।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে যথাযথভাবে পালন করবেন।"
মো. জাহাঙ্গীর কবীর শেখ হাসিনাকে বলেন, 'আপা আপনি কেমন আছেন?আপনি ঘাবড়াবেন না। আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই। আমরা শক্ত আছি।'
উত্তরে শেখ হাসিনা বলেন, "আমি ভালো আছি, আর আমি ঘাবড়াবো কেন? আমি ভয় পাইনি। আপনারা দেখছেন, আমাদের পুলিশ বাহিনীকে মেরে কীভাবে ঝুলিয়ে রেখেছে। আমাদের কর্মীদের মেরেছে। বোরকা পরে মেরেছে। এ দেশটা রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। আপনারা যেভাবে আছেন ভালো থাকবেন।"
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.