বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনার পর থেকেই ৫ দিন অধিকাংশ থানার সমস্ত কার্যক্রম বন্ধ থাকে, ৬ আগষ্ট থেকে পুলিশ সদস্যরা কর্মবিরতিতে চলে যান। ৬ দিন বন্ধ থাকার পর সোমবার (১২ ই আগস্ট) সন্দ্বীপ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যরা কার্যক্রম শুরু করেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকে তারা তাদের দায়িত্ব পালন শুরু করেন। এ সময় থানায় গিয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন সহ পুলিশ সদস্যদের ফুলদিয়ে শুভেচ্ছা জানান চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিস আকতার টিটুর নেতৃত্বে একটি টিম।
এ সময় আরো উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন, সন্দ্বীপ উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বাবুল, সন্দ্বীপ পৌরসভা যুবদল নেতা শাহীন, ও মাইনুল শুভ।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.