মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে দেয়ালগুলোতে এখন শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড় পড়েছে। আর এতেই নতুনভাবে নাটোরের সিংড়ার বিভিন্ন দেয়াল বদলে গেছে।
সোমবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার কোর্টমাঠের দেয়াল, উপজেলা পরিষদ জামে মসজিদের দেয়ালে বিজয় উল্লাসের বিভিন্ন গ্রাফিতি আঁকতে দেখা যায়। দিনভর এসব দেয়ালে গ্রাফিতির কাজ করেন সিংড়ার পাওয়ার রেঞ্জার স্পোর্টিং ক্লাব (PRSC)।
এই সংগঠনের অর্থায়নে এবং সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় এই উদ্যোগ।
একইসঙ্গে ছাত্র-জনতার বিজয়ের বিভিন্ন প্রতীকী ছবিও আঁকা হয়।
সরেজমিনে দেখা যায়, ছাত্র আন্দোলনের পর সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে সিংড়ার দেয়ালে রঙ-তুলির আঁচড়ে দেয়াল সাজাতে শুরু করেছেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন বয়সী ছেলে–মেয়েরা দেয়ালে লিখনে অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন পাওয়ার রেঞ্জার স্পোর্টিং ক্লাবের সদস্য সিহাব, সালমান, বাসার, জয়, সাইফ, জারিফ, শুদ্ধ, তামিম, তাওহিদ, সাদিয়া, নাবিলা, অনন্যা, সুপ্তি প্রমুখ।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.