বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গা ঢাকা দেন। তবে ব্যাতিক্রম ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কাশেম পল্লব। সোমবার তার নেতৃত্বে নেতাকর্মীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল করেন।
শেখ হাসিনার পদত্যাগের পর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ গত শুক্রবার থেকে লাগাতার কর্মসূচী পালন করছে। একইরকম বিক্ষোভ মিছিল করে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ। দেশের অন্যান্য জেলায় আওয়ামী লীগ ৫ আগস্ট পরবর্তী কর্মসূচী পালন করলেও সিলেট জেলায় আওয়ামী লীগের প্রথম বিক্ষোভ মিছিল হলো বিয়ানীবাজারে। নেতৃত্ব দিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।
সোমবার বিকালে বিক্ষোভ মিছিল বিয়ানীবাজার পৌরশহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে উপজেলা পয়েন্টে গিয়ে শেষ হয়।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.