মোঃ আলামিন সরকার,
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা।
আজ সোমবার (১২ইআগস্ট) সকাল ৯টা থেকে উল্লাপাড়া উপজেলার বিভিন্ন রাস্তার মোড়ে যানজট নিরসনের জন্য তাদের কাজ করতে দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কে অবস্থান নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। কারো হাতে লাঠি, মুখে বাঁশি।
ট্রাফিক পুলিশের মতো ইশারা-ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তারা। এদিকে রাস্তায় পুলিশ প্রশাসনকে দেখা যায়নি।
শিক্ষার্থী মোঃ আব্দুল মোন্নাফ বলেন, সকাল থেকেই আমরা উল্লাপাড়া রেলস্টেশন বাসস্ট্যান্ডে নিজ উদ্যোগে অবস্থান করি। যাতে করে সকল ধরনের যানজট না হয়।
উল্লাপাড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী
মোঃ সামিউল ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানের পর থেকে গোটা উল্লাপাড়া উপজেলা কোনো ট্রাফিক পুলিশ নেই। এ অবস্থায় উল্লাপাড়া বাসীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব বোধ থেকে সড়কে যানজট নিয়ন্ত্রণে নেমেছি। নট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্বে না আসা পর্যন্ত এই কাজ আমরা চালিয়ে যাবো।
পথচারীরা বলেন, আমরা খুবই খুশি। সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় যানজট নিরসনের জন্য কাজ করছে। এতে আরো বেশি ভালো লাগছে। তারা বলেন, নতুন উদ্যোগে, নতুন উদ্যমে দেশটি এগিয়ে যাক।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.