সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল করেছে। তাদের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃষ্টিকে উপেক্ষা করে শনিবার বিকেলে এ কর্মসূচী পালন করে। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার স্টেশন এলাকায় সমবেত হয় এবং বিক্ষোভ মিছিলে অবস্থান করে শিক্ষার্থীরা। এ বিক্ষোভে ছাত্র ও পেশাজীবীসহ নানা শ্রেণীর মানুষ অংশ গ্রহণ করে এবং স্লোগানে স্লোগানে শহর মুখরিত হয়ে ওঠে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, হত্যার বিচারসহ সরকার পতনের দাবী জানান। তাদের এ আন্দোলন চলাকালে শহরবাসী স্তব্ধ হয়ে পড়ে। এ বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও মোতায়েন ছিল।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.