সিরাজগঞ্জ-বগুড়া পুরাতন সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার আলোকদিয়া গ্রামের পাশে ঝুপরি থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে এবং তার লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এখনও ওই হতভাগ্যর পরিচয় পাওয়া যায়নি। তবে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.