সিরাজুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক মহোদয়ের দিক নির্দেশনায়,গত ১৫/৭/২৪ইং তারিখে জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা কালে
হরিপুর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন ০২ নং আমাগাঁও ইউপির অন্তর্গত নন্দগাঁও (দক্ষিনপাড়া) গ্রামস্থ জনৈক মোঃ নুহু (৪৩), পিতা- মোঃ আব্দুল জব্বার এর বসত বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর থেকে ২০ (বিশ) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ আসামি মোঃ এসএম মনোয়ার হোনেস মিঠুন (৩২), পিতা- মৃত আলহ্বাজ আব্দুল জব্বার, মাতা- মৃত মনোয়ারা বেগম, সাং- নন্দগাঁও (তালুকদার পাড়া), থানা- হরিপুর, জেলা- ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হরিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.