এই ঘটনায় অসহায়,,,,,, নিজের নিরাপত্তা চেয়ে গত ১৫ জুলাই শ্রীপুর মডেল থানায় একটি জিডি করার সাধারণ অভিযোগ করেছেন।
জানা গেছে, শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের মৃত আঃ মজিদ মোল্লার সন্তান মোঃ শহিদুল ইসলাম দীর্ঘদিন থেকে তার পৈতৃক সুত্রে মালিকানা জমিতে ভোগদখল করে আসতেছেন।
ভুক্তভোগী শহিদুল ইসলাম বলেন, ১৯৬৮ সনে আমার পিতা মৃত আঃ মজিদ মোল্লা প্রায়,,,,,,,, জমি ক্রয় করে এবং খাজনা খারিস করেন, সকল ডকুমেন্ট আমার কাছে আছে, কিন্ত বিবাদি পক্ষদের নামে ভুল বশত পর্চা রেকর্ড হয়ে যায়, আমি রেকর্ড সংশোধনের জন্য আবেদন করেছি।এখন তারা জোরপূর্বক দখল করে নিতে চাই। আমার সকল কাগজপত্র সঠিক রয়েছে। আমার প্রশাসনের নিকট একটাই দাবি কাগজে যদি আমি পায়, তাহলে জমি আমাকে বুঝিয়ে দিন আর না পেলে দাবি করতে আসবো না ।
প্রতিবেশি ( প্রতিবেশির নাম) ,,,,,,, জানান এটা মুলত মৃত আঃ মজিদ মোল্লার জমি, তার সন্তান শহিদুল ইসলাম দীর্ঘ ৪০ বছরের অধিক সময় ধরে ভোগ দখলে রয়েছেন,তবে এখন হুমায়ুন, সবুজ, ইউছুব, রহিম তারা দাবি করে রেকর্ড মুলে তারা মালিক কিন্ত তারা তো কোনো দলিল দেখাতে পারে না।
এক সাথে আরো অনেকেই জমি কিনেছেন। এখন রেকর্ড যদি ও ভুলে অন্য কারোর নামে হয়ে যায় তা কিন্তু সংশোধনীয় উপায় রয়েছে। আমি যতদিন যাবৎ দেখতেছি শহিদুল ইসলাম দীর্ঘদিন যাবৎ ভোগ দখলে রয়েছেন এতদিন তাদের জমি নিতে আসলো যখন যানতে পেরেছে তাদের নামে পর্চা রেকর্ড হয়েছে তখনি তারা জমি দখলের জন্য পায়তারা শুরু করেন। প্রতিবেশী হিসেবে আমার দাবি এখানে যাতে কোনো ফৌজধারির ঘটনা না ঘটে কোর্টের মাধ্যমে জমির প্রকৃত মালিক কে যাতে বুঝিয়ে দেয়।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.