বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী দুটি পরিবহনের সংঘর্ষের শ্রীধর গাঙ্গুলী (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছে। এসময় উভয় পরিবহনের কমপক্ষে ১২জন যাত্রী আহত হয়েছেন।খুলনা-ঢাকা মহসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শ্রীধর গাঙ্গুলী গোপালগঞ্জ জেলার কোটালী পাড়ার দেবগ্রামের গিন গাঙ্গুলীর ছেলে। গ্রামের বাড়ি থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন শ্রীধর গাঙ্গুলী ভারত থেকে আজ থেকে ২৫ দিন আগে বড় ভাইয়ের মেয়ে ভাতিজিকে বিবাহ দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশের আসেন এই শ্রীধর গাঙ্গুলী তার আর ভারতে যাওয়া হলো না লাশ হয়ে ফিরতে হলো পিতার ভিটা মাটিতে মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নুরুজ্জামান জানান, শনিবার (১৩ জুলাই) সকালে ঢাকাগামী যাত্রীবাহী দোলা পরিবহন ফকিরহাটের ফলতিতা এলাকায় এসে পৌছালে বিপরীত দিক দিয়ে আসা বেনাপোলগামী যাত্রীবাহী রাজিব পরিবহন পাশ কেটে যাওয়ার সময় উভয় পরিবহের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দোলা পরিবহন সড়কের পাশের খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় রাজিব পরিবহনের যাত্রী শ্রীধর গাঙ্গুলী ঘটনাস্থলে নিহত হন। এসময় উভয় পরিবহনের ১২জন যাত্রী আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ঘটনার পর উভয় পরিবহনের চালক ও সহযোগি পালিয়ে গেছে। পরিবহন দুটিকে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে নিহতের বড় ভাই শশধর গাঙ্গুলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন বলে জানিয়েছেন
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.